মোদীকে ওয়ান টু ওয়ান- খেলার আহ্বান জানালেন মমতা - The News Lion

মোদীকে ওয়ান টু ওয়ান- খেলার আহ্বান জানালেন মমতা

 


দি নিউজ লায়নঃ      রবিবার উত্তরবঙ্গ থেকে তোলাবাজ ইস্যুতে পালটা মোদী সরকারকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে এক পদযাত্রায় সামিল হয়ে মমতা মোদীকে উদ্দেশ্য করে ফের একবার খেলা হবে বলে উত্তরবঙ্গ থেকে হুঁশিয়ারি দিলেন নেত্রী ওয়ান টু ওয়ান খেলা হবে বলেও মন্তব্য করেন তিনি।  


মমতা বলেন, গোটা ভারত জুড়েই তো একটাই সিন্ডিকেট কাজ করছে, আর সেই সিন্ডিকেট হলো নরেন্দ্র মোদী আর অমিত শাহ। মমতা এদিন ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আঙুল তুলে বলেন, ওরা বলে মমতা ব্যানার্জিকে ৩৬৫ ধারা করে দাও। আমি বলি, করে একবার দেখাও না। তারপর দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় মেটেরিয়ালটা কি! বিজেপি আজ কেন্দ্র শাসিত অঞ্চল বলেও কটাক্ষ করেন মমতা। 

মমতা অভিযোগ করেন, বিশ্ববাজারে যখন তেলের দাম হাফ, সেই সময় তেলের দাম বাড়িয়েছে মোদী সরকার। তিনি প্রধানমন্ত্রী মোদীকে ব্যাঙ্গ করে বলেন, নরেন্দ্র মোদী যেখানে বক্তৃতা দেন তার দুই পাশে দুটো ট্রান্সপারেন্ট গ্লাস থাকে। যখন মোদী ভাষণ দেন, তখন বক্তৃতা টুকে নিয়ে আসেন। তিনি বলেন, মোদী যেভাবে বাংলা বলছেন, তা তারলিখে নিয়ে আসা বাংলা। গুজরাতিতে বাংলাটা লিখে নিয়ে আসেন নরেন্দ্র মোদী। আর সেই ভাষন পড়ে মোদী বক্তৃতা রাখেন। 

মমতা এদিন ভারতের কেন্দ্রীয় মোদী সরকারের বিরুদ্ধে  সুর চড়িয়ে বলেন, বিনা পয়সায় আমরা খাদ্য দিতে পারি, বিনা পয়সায় আমরা যদি শিক্ষা দিতে পারি, তাহলে বিনা পয়সায় তোমাকে মানুষদের গ্যাস দিতে হবে। এরপরেই এদিন কলকাতায় মোদীর ব্রিগেড ফাঁকা ছিলো বলে খোঁচা দেন তিনি। এদিন  তৈরি করা হয়েছে গ্যাস সিলিন্ডারের মডেল। জনপ্রিয় বিজ্ঞাপনী ট্যাগ-লাইনের সঙ্গে মিল রেখে তাতে লেখা হয়েছে, "দেখ আমি বাড়ছি" । এদিন দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার পদযাত্রা করেন তিনি। সঙ্গে ছিলেন মিমি, নুসরত, দোলা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.